মোঃমোস্তাফিজার রহমান, (জাহাঙ্গীর) কুড়িগ্রাম; কুড়িগ্রামের ফুলবাড়ীতে বহুল প্রচারিত ও স্বনামধন্য দৈনিক আমার সংবাদ পত্রিকার ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা , বর্ণাঢ্য র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার দুপুরে দৈনিক আমার সংবাদ পত্রিকার ফুলবাড়ী উপজেলা প্রতিনিধির নিজস্ব কার্যালয় থেকে বর্ণাঢ্য র্যালিটি বের হয়ে উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন শেষে শিশু সাহিত্যিক ও গীতিকার তৌহিদ-উল ইসলামের সঞ্চালনায় ও জেলা পরিষদের সদস্য আহাম্মদ আলী পোদ্দার রতন এর সভাপতিত্বে বক্তব্য রাখেন, ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ রাজিব কুমার রায়,,ফুলবাড়ী প্রসক্লাবের সভাপতি ও যুগান্তর প্রতিনিধি আব্দুল আজিজ মজনু , সাধারণ সম্পাদক ও সমকালের প্রতিনিধি শাহিনুর রহমান শাহিন, ফুলবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান হারুন-অর-রশিদ, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের উপাধ্যক্ষ আসাদুজ্জামান সরকার লিটু।
এছাড়াও বক্তব্য রাখেন, প্রতিদিনের সংবাদ পত্রিকার রংপুর বুরো আব্দুর রহমান রাসেল,নয়াদিগন্তের সংবাদদাতা অলিউর রহমান নয়ন, নতুন কাগজের প্রতিনিধি জাহাঙ্গীর আলম, মানবজমিনের প্রতিনিধি রবিউল ইসলাম বেলাল, দৈনিক ইত্তেফাকের উপজেলা সংবাদদাতা অনীল চন্দ্র রায়, আলোকিত বাংলাদেশের প্রতিনিধি নবিউল ইসলাম ও দৈনিক সাইফের প্রতিনিধি নুরনবী মিয়া ও দৈনিক আমার সংবাদ পত্রিকার ফুলবাড়ী প্রতিনিধি জাহাঙ্গীর আলম প্রমূখ।
