মোস্তাফিজার রহমান (জাহাঙ্গীর), ফুলবাড়ী (কুড়িগ্রাম) সংবাদদাতা; জেলার ফুলবাড়ীতে নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তা, তৌহিদুর রহমানকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন উপজেলা প্রেস ক্লাব নেতৃবৃন্দ।
আজ ব্রিহস্পতিবার(১১ জুন ২০২০) সকাল ১১টায় নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা জানাতে তার কার্যালয়ে উপস্থিত হলে সাংবাদিক নেতৃবৃন্দের সাথে ফুলবাড়ী উপজেলার সার্বিক পরিস্থিতি নিয়ে মত বিনিময় করেন তিনি।
সাংবাদিকদের সাথে মত বিনিময়কালে তিনি ফুলবাড়ী উপজেলার উন্নয়নকল্পে সকল সাংবাদিকদের সহযোগীতার আশাবাদ ব্যক্ত করেন।পাশাপাশি বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের ক্ষেত্রে তার তরফ থেকেও সাংবাদিকদের সব ধরনের সহযোগীতা করবেন বলে জানান তিনি।
নবাগত উপজেলা নির্বাহী কর্মকর্তাকে শুভেচ্ছা জানাতে সেখানে উপস্থিত ছিলেন উপজেলা প্রেস ক্লাবের সভাপতি মাহাবুব সরকার লিটু,সাধারণ সম্পাদক জাকারিয়া মিঞাসহ সাংবাদিক হারুন-অর রশিদ,আঃ জলিল,রতন চন্দ্র,জাহাঙ্গীর, মাহফুজ, রতিকান্ত, জয় কান্ত,হেলাল,সিরাজুল, নাজমুল ইসলাম, জিয়াউর প্রমুখ।
আমাদের বাণী ডট কম/১১ জুন ২০২০/ডিএ
