মোস্তাফিজার রহমান জাহাঙ্গীর, কুড়িগ্রাম জেলা সংবাদদাতা; জেলার ফুলবাড়ী উপজেলার আদর্শ উচ্চ বিদ্যালয়ের একাডেমিক ভবণের  উদ্বোধন করা হয়েছে। আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি  ২০২০) দুপুর ১ টায় করেন ভবণ উদ্বোধন করেন কুড়িগ্রাম-২ আসনের এমপি পনির উদ্দিন আহমেদ।

মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের বাস্তবায়নে তিনতলা ভবণটি নির্মাণ করে কুড়িগ্রাম শিক্ষা প্রকৌশল অধিদপ্তর। এ উপলক্ষ্যে বিদ্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পনির উদ্দিন আহমেদ এমপি।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গোলাম রব্বানী সরকার, উপজেলা নির্বাহী অফিসার মাছুমা আরেফিন, ওসি রাজিব কুমার রায়, উপজেলা জাতীয় পার্টির প্রধান সমন্বয়ক আজিজার রহমান মাস্টার, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, বিআরডিবি চেয়ারম্যান সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, সাইফুর রহমান মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রফিকুল ইসলাম, আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোরশেদ আলম প্রমূখ। সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয় ম্যানেজিং কমিটির সভাপতি শিল্পপতি ওয়াহেদ আলী।

সভা শেষে উপজেলার মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের সাথে মতবিনিময় করেন এমপি পনির উদ্দিন আহমেদ।

আমাদের বাণী ডট কম/২৭ ফেব্রুয়ারি ২০২০/সিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।