ফেনী সংবাদদাতা; জেলায়  নতুন করে আরও ২৯ জনের করোনা শনাক্ত হয়েছে। এদের মধ্যে চিকিৎসক-নার্স, পুলিশ সদস্য রয়েছেন।  এনিয়ে জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ শ ৯৫ জন।

আজ  রবিবার  (১৪ জুন ২০২০) সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।

  • স্বাস্থ্য বিভাগের নির্ভরযোগ্য সূত্র জানিয়েছে, আজ (১৪ জুন) নোয়াখালীর আবদুল মালেক উকিল মেডিকেল কলেজ হাসপাতাল থেকে প্রেরিত প্রতিবেদনে ৩০ জনের করোনাভাইরাস শনাক্ত হয়। সদরে ৫ জন, দাগনভূঞায় ১২ হন, ফুলগাজীতে ১১ ও সোনাগাজীতে ১ জন। এর মধ্যে ১ জনের দ্বিতীয় নমুনা।

সদর উপজেলায় ৫ জনের মধ্যে একজন চিকিৎসক রয়েছেন। তিনি ফেনী ডায়াবেটিক হাসপাতালে কর্মরত। ফুলগাজী উপজেলায় একজন সিনিয়র স্টাফ নার্স ও দুইজন পুলিশ সদস্য রয়েছেন। দাগনভূঞা উপজেলায় ১২ জনের মধ্যে ৬ জনই একই পরিবারের। তারা পৌরসভার আজিজ ফাজিলপুর এলাকার বাসিন্দা। অপর ৪ জনের মধ্যে একজন পুলিশ ও একজন স্বাস্থ্যকর্মী রয়েছেন।

  • গত ১৬ এপ্রিল জেলায় প্রথম এক যুবকের শরীরে করোনাভাইরাসের সংক্রমণ শনাক্ত হয়। এরপর থেকে জেলায় ধারাবাহিকভাবে করোনাভাইরাস সংক্রমণের হার বেড়ে চলছে। জেলায় মোট শনাক্তের সংখ্যা দাঁড়িয়েছে ৪ শ ৯৫ জন।

জেলা স্বাস্থ্য বিভাগের তথ্যমতে, আজ রোববার পর্যন্ত ৩ হাজার ৬শ ২৫ জনের নমুনা সংগ্রহ করে বাংলাদেশ ইনস্টিটিউট অব ট্রপিক্যাল অ্যান্ড ইনফেকশাস ডিজিজেজ (বিআইটিআইডি), চট্টগ্রাম ভেটেরিনারি ও অ্যানিমেল সায়েন্সেস বিশ্ববিদ্যালয় এবং নোয়াখালী আবদুল মালেক মেডিকেল কলেজ পরীক্ষাগারে প্রেরণ করা হলে ২ হাজার ৭শ ৭১ জনের প্রতিবেদন আসে। সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১শ ১২ জন। এ পর্যন্ত মারা গেছেন ১১ জন। ফেনী জেনারেল হাসপাতালে আইসোলেশনে ১১ জন চিকিৎসাধীন রয়েছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৪ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩২ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১১৭১ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩  হাজার ১৪১ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৮৭  হাজার ৫২০জনে। গতকাল নমুনা পরীক্ষা করা হয়েছিল ১৬ হাজার ৬৩৮টি আর আজ পরীক্ষা করা হয়েছে ১৪৫০৫ টি। নমুনা পরীক্ষা কমলেও বেড়েছে শনাক্তের সংখ্যা ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন ৯০৩ জন। ফলে সুস্থ হয়ে বাড়ি ফিরলেন মোট ১৮ হাজার ৩৩১ জন।

আমাদের বাণী ডট কম/১৪জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।