ফেনী থেকে সোনাপুর রোডের সুগন্ধা দ্রুতযান আর সুগন্ধা কিং (লোকাল) এক মাত্র মেট্রো পরিবহন হওয়ায় বেপরোয়া ভাবে টাইম নিয়ন্ত্রণের নামে চলে অনিয়ন্ত্রিত। ওভার টেকিং যত্রতত্র ইচ্ছেমত লোক ঊঠা নামানো তাদের চিরায়ত অভ্যাস। সুগন্ধা ছাড়াও ঢাকা, চট্টগ্রামের বাস ট্রাক গুলো এ রোডে বিপজ্জনক চলে। আর সি এন জি গুলো নিজেই নিজেরা একেক্টা বোম। সি এন জি গুলো ফেনী, দাগুন ভুইয়া, সেবার হাট, সেনবাগ, চৌমুহানী, মাইজদী, সোনাপুর, ওই দিকে চৌমুহানী থেকে বজরা,সোনাইমুড়ি,চাটখিল বিভিন্ন লোকেশনের জন্য শেয়ারিং রাইডিং,বা খুচরা ভাবে মানুষ,যাত্রী পরিবহন করে। বাসের সাথে পাল্লা দিয়ে সি এন জি টেম্পু,হিউম্যান হলার,মোটর সাইকেল অটোরিক্সা,রিক্সা,মিশুক ইত্যাদি মরণঘাতী ট্রাক সহ সবাই প্রতিযোগিতা করে চলে। আকার,ক্ষমতা,গতি কোন গাড়ির কতটুকু তাও বিবেচনায় না নিয়ে ইচ্ছে মতো একে অপরের সাথে পাল্লা দেয়।আর ঘটে দূর্ঘটনা।সিন এন জি ধাক্কা খেলে বাঁচে কোন যাত্রী কিংবা ড্রাইভার।দেখার কেউ নেই।গাড়ির মধ্যে প্রতিবাদ করলে যাত্রী ফেলা দেয়া,হুমকি ধামকি নিত্য ঘটনা। ফেনী সোনাপুর রুটে সরকারী বেসরকারি চাকরীজিবিরাই সুগন্ধা আর সি এন জি শেয়ারিং এ যাতায়াত করে। এছাড়া সি এন জিতে পরিবার সহ রিজার্ভ যাতায়াত চলে।ফেনী,চৌমুহানী,মাইজদী হাসপাতাল অধ্যুষিত এলাকা রোগী বহনে সি এন জি বেশি ব্যাবহাহৃত হয়। বাস আর সি এন জি দ্রুত গতি আর রক্ষনাবেক্ষন এর অভাবেও দুর্ঘটনার শিকার হয়। দেখার কেউ নেই।যাত্রীরা প্রতিবাদ করলে হতে হয় হেনস্তা।

বিভিন্ন পত্রিকা স্যাটেলাইট মিডিয়ায় নিয়মিত খবর প্রকাশিত হলেও কমছেনা দুর্ঘটনা। আমি ব্যাক্তিগত ভাবে “ফেনী সোনাপুর রুটে ঘাতক সুগন্ধা” শিরোনামে দেশ বিদেশের পত্রিকায় সরোজমিনের রিপোর্ট করেছি।প্রতিদিনের যাত্রী হিসাবে বাসে প্রতিবাদ করেছি। কোন কাজ হয়নি।

ফেনী -নোয়াখালী মহাসড়কের সেবারহাট পশ্চিম বাজারে ফেনী গামী সুগন্ধা পরিবহন উল্টে নারী পুরুষ শিশু সহ প্রায় ২৫ জন যাত্রী গুরুত্ব আহত হয়েছে।

এ সময় স্হানীয় লোকজন ও ব্যবসায়ীরা আহতদের উদ্ধার করে সেবারহাট নুর প্রাইভেট হাসপাতাল ও স্হানীয় মদিনা হাসপাতালে ভর্তি করেছে।

১৯ জুন ২০১৯ বুধবার দুপুর সোয়া১২টায় এ দূর্ঘটনা ঘটে। গুরুত্বর আহতদের মধ্যে বসুরহাটের হৃদয় (৭) তার মা রিনা আক্তার (৩২) হাতিয়ার আন্ডার চরের মাহফুজ (১২) খলিফারহাটের বিবি মরিয়ম (৩২) কিশোরগন্জের রিমন (১৮) নুর প্রাইভেট হাসপাতালে ভর্তি হয়েছেন।

হাসপাতালের পরিচালক মিলন জানান,তারা পুরুষ মহিলা সহ আরো ৮/১০ জন যাত্রীকে ফেনী নোয়াখালীতে উন্নত চিকিৎসার জন্য প্রেরন করেছেন।

এছাড়া সেবারহাট মদিনা হাসপাতাল কর্তৃপক্ষ ৭ জনকে চিকিৎসা দেয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। খবর পেয়ে সেনবাগ থানা পুলিশ ও হাইওয়ে পুলিশ ঘটনাস্হল পরিদর্শন করে দূর্ঘটনা কবলিত বাসটি উদ্ধার করেছেন।

Attachments area

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।