বগুড়া সংবাদদাতা;  ওয়ারেন্ট তামিলের নামে পথচারীদের দেহ তল্লাশি করে টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে সারিয়াকান্দি থানার দুই পুলিশ কর্মকর্তাসহ ৪ পুলিশ সদস্যকে পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে।

  • জানা গেছে সারিয়াকান্দি ও সোনাতলা সীমামান সংলগ্ন জোড়গাছা ইউনিয়নের গনসার পাড়া গ্রাম সোমবার বেলা ৩ টায় গনসার পাড়া গ্রামের রাস্তা দিয়ে যাচ্ছিল মোস্তাফিজুর রহমানের ছেলে চৈতা (২৫) ।

এমন সময় এসআই জাহাঙ্গীর আলম, এ এস আই আমিরুল ইসলাম, কনষ্টেবল শ্রী খোকন চন্দ্র ও কনষ্টেবল মোঃ জাহিদুল ইসলাম চৈতার গতিরোধ করে। তার দেহ তল্লাশি করে ৬ হাজার টাকা হাতিয়ে নেয়। সারিয়াকান্দি থানায় চৈতা নামের ঐ যুবক অভিযোগ করে।

  • সারিয়কান্দি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আল আমিন ঘটনার সত্যতা স্বিকার করে বলেন, চৈতার দেয়া অভিযোগ প্রাথমিক ভাবে প্রমাণিত হওয়ায় ৪ পুলিশ সদস্যকে বগুড়া পুলিশ লাইনে ক্লোজড করা হয়েছে। তাদের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেয়া হবে।  

আমাদের বাণী ডট কম/০৯ জুন ২০২০/ডিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।