নিজস্ব সংবাদদাতা, নারায়ণগঞ্জ; করোনা পরিস্থিতিতে হতদরিদ্র শ্রমজীবী মানুষের মাঝে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাসদ নারায়ণগঞ্জ জেলার পক্ষ বন্দ্র উপজেলার খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।

আজ শনিবার (০৪ এপ্রিল ২০২০)  সকাল ১১ টায় বন্দর উপজেলার মদনগঞ্জে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়।

বন্দর উপজেলা কমপ্লেক্স সংলগ্ন বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম পাঠাগার থেকে হতদরিদ্র শ্রমিক পরিবারের মধ্যে এ খাদ্যদ্রব্য বিতরণ দেয়া হয়।

এসময়ে উপস্থিত ছিলেন বাসদ নারায়ণগঞ্জ জেলা সমন্বয়ক নিখিল দাস, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি আবু নাঈম খান বিপ্লব, গার্মেন্টস শ্রমিক ফ্রন্ট নারায়ণগঞ্জ জেলার সভাপতি সেলিম মাহমুদ, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্ট বন্দর উপজেলার আহ্বায়ক মুন্নি সরদার।

নারায়ণগঞ্জের দরিদ্র শ্রমজীবীদের এলাকাগুলোতে বাসদের খাদ্যসামগ্রী বিতরণ কার্যক্রম চলবে বলে জানান বাসদ জেলা নেতৃবৃন্দ।

আমাদের বাণী ডট কম/০৪এপ্রিল ২০২০/সিসিএ

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।