গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাশিমপুর ইউনিয়নের শত শত মানুষ প্রতিদিন ইসলামপুরের ভাঙা ব্রিজের পাশে বাঁশের সাঁকো দিয়ে চান্দনা চৌরাস্তা থেকে বিভিন্ন রোডে যাতায়াত করে থাকে।

অথচ ওখানে সেতু না থাকায় ওই সব এলাকার ১০টি গ্রামের মানুষ যাতায়াতে সীমাহীন দুর্ভোগ পোহাচ্ছে। এই সুযোগে স্থানীয় কয়েকজন ব্যক্তি বাঁশের সাঁকো তৈরি করে প্রতিদিন তাদের কাছ থেকে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে।

শনিবার (২৮ ডিসেম্বর) কাশিমপুর এলাকার বাসিন্দা মফিজুল ইসলাম বলেন, আগে নৌকার মাধ্যমে এই এলাকার মানুষ নদী পারাপার হতেন। এখন কয়েকজন মিলে একটি বাঁশের সাঁকো তৈরি করেছেন। সেই সাঁকো দিয়েই দুই পাড়ের মানুষ যাতায়াত করে থাকেন। তবে এর জন্য জনপ্রতি পাঁচ টাকা করে টোল দিতে হয়। টোল আদায়কারীদের মতে, এটা খেয়া পারাপারের টাকা।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।