বৃহস্পতিবার, ৯ মার্চ ২০২৩ তারিখে বাংলাদেশ সফরের প্রথম টি-টোয়েন্টিতে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ইংল্যান্ডের বিরুদ্ধে ।ম্যাচ সম্পর্কে বিস্তারিত জানতে পড়তে থাকুন
চট্টগ্রামঃ উন্মোচিত হলো বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার টি-টোয়েন্টি সিরিজের ট্রফি। বুধবার (৮ মার্চ) সন্ধ্যায় চট্টগ্রামের পাঁচ তারকা হোটেল রেডিসন ব্লুতে বাংলাদেশ দলের অধিনায়ক সাকিব আল হাসান ও ইংল্যান্ডের অধিনায়ক জস বাটলার এ সিরিজের ট্রফি উন্মোচন করেন।
বাংলাদেশ ও ইংল্যান্ডের মধ্যকার তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ শুরু হবে আগামীকাল বৃহস্পতিবার। চট্টগ্রামের জহুর আহমদ চৌধুরী স্টেডিয়ামে দুপুর তিনটায় শুরু হবে এ ম্যাচ।
১২ মার্চ দ্বিতীয় টি-টোয়েন্টি অনুষ্ঠিত হবে মিরপুরে। একই ভেন্যুতে ১৪ মার্চ অনুষ্ঠিত হবে সিরিজের তৃতীয় ম্যাচটি।
টি-টোয়েন্টিতে এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছিল মাত্র একবার। দুবাইয়ে ২০২১ সালে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপের ওই ম্যাচে বাংলাদেশকে ৮ উইকেটে হারায় ইংল্যান্ড।
বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচের বিবরণ
- ম্যাচঃ ১ম টি-টোয়েন্টি
- তারিখঃ ৯ই মার্চ ২০২৩
- সময়ঃ বিকাল ০৩ঃ০০ টা
- মাঠ: জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়াম, চট্টগ্রাম ।
বাংলাদেশ বনাম ইংল্যান্ড ম্যাচের বিবরণ সম্ভাব্য একাদশ
বাংলাদেশ
- নাজমুল হোসেন শান্ত
- লিটন দাস
- তৌহিদ হৃদয়
- সাকিব আল হাসান (অধিনায়ক)
- মুশফিকুর রহিম
- মাহমুদুল্লাহ
- আফিফ হোসেন
- মেহেদি হাসান মিরাজ
- তাসকিন আহমেদ
- মুস্তাফিজুর রহমান
- তাইজুল ইসলাম
- এবাদত হোসেন
ইংল্যান্ড
- জস বাটলার
- স্যাম কুরান
- মঈন আলী
- ক্রিস ওকস
- রেহান আহমেদ
- আদিল রশিদ
- জোফরা আর্চার
- ফিলিপ সল্ট
- ডেভিড মালান
- বেন ডাকেট
- উইল জ্যাকস ।
ইংল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ মাঠে গড়াবে বৃহস্পতিবার (৯ মার্চ ) থেকে। মাঠের লড়াইয়ে নামার আগে বুধবার (৮ মার্চ) সংবাদ সম্মেলনে এসেছিলেন টাইগারদের প্রধান কোচ চান্ডিকা হাথুরুসিংহে। নতুনদের নিয়ে কোচের প্রত্যাশা কেমন এমন প্রশ্নে তিনি জানান, বিপিএলের পারফরম্যান্সটারই পুনরাবৃত্তি চান তিনি।
এ প্রসঙ্গে হাথুরু বলেন, ‘তারা দলে যেভাবে খেলে জায়গা পেয়েছে সেভাবেই খেলুক, আমি চাই। বিশ্বচ্যাম্পিয়ন ইংল্যান্ডের বিপক্ষে খেলে নিজেদের যাচাই করে নেয়ার একটা ভালো সুযোগ। আমরা তাদের চেয়ে এই কন্ডিশনে ভালো নাকি তারাই ভালো এটা বুঝবার সুযোগ। টি-টোয়েন্টিতে আমাদের স্কিল যাচাইয়ের সুযোগ। বিপিএলে যেভাবে খেলেছে, সেভাবেই খেলুক।’
তরুণদের অনুশীলন কয়েকদিন ধরেই দেখছেন হাথুরু। তাতে তাদের ভালোই লেগেছে এই টাইগার বসের। তবে ম্যাচে কেমন করবেন তারা সেটা দেখতে মুখিয়ে আছেন তিনি। তার ভাষায়, ‘আমি ম্যাচ সিনারিওতে ওদের দেখতে চাই। আমি তাকে (রনি) শুধুমাত্র নেটে দেখেছি। যা দেখেছি তাতে আমার ভালো লেগেছে। রনিকে আমি আগেও দেখেছি। ম্যাচে তারা কেমন করে দেখতে উদ্গ্রীব।
