বাংলাদেশ ব্যাংকের ডেপুটি জেনারেল ম্যানেজার (ডিজিএম) থেকে পদোন্নতি পেয়ে জেনারেল ম্যানেজার (জিএম) হলেন খোকসার মো. সিরাজুল ইসলাম।

সোমবার (৩০ ডিসেম্বর) বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক নূর-উন-নাহার স্বাক্ষরিত এক চিঠিতে তার এ পদোন্নতির আদেশ দেওয়া হয়।

তিনি পদোন্নতি পেয়ে অফসাইট সুপারিটেন্ট ডিপার্টমেন্টে যোগদান করবেন বলে ওই চিঠিতে জানা যায়। একই আদেশে রূপ রতন পাইন ও মনোজ কুমার হাওলাদারকে জিএম হিসেবে পদোন্নতি দেওয়া হয়।

সিরাজুল ইসলাম বাংলাদেশ ব্যাংকে ১৯৯৬ সালে ব্যাংক পরিদর্শন বিভাগে যোগদান করেন। দীর্ঘ কর্মজীবনে পেয়েছেন চারটি পদোন্নতি। এর আগে বাংলাদেশের কেন্দ্রীয় ব্যাংকে মানবসম্পদ বিভাগ, এন্টি মানি লন্ডারিং ডিপার্টমেন্টে কাজ করেছেন সুনামের সাথে।

উল্লেখ্য সিরাজুল ইসলাম কর্মস্থলের বাইরে বিভিন্ন সামাজিক কর্মকাণ্ডে জড়িত। বর্তমানে তিনি কুষ্টিয়া সমিতির অর্থসচিব ও খোকসা উপজেলা কল্যাণ সমিকি ঢাকার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছেন। তার গ্রামের বাড়ি কুষ্টিয়ার খোকসা উপজেলার আজউল গ্রামে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।