বান্দরবানে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে শুরু হলো সপ্তাহব্যাপী আঞ্চলিক এসএমই পণ্য মেলা। আজ বৃহস্পতিবার (১৬ জানুয়ারি, ২০২০) সকাল ১১ টায় বান্দরবান জেলা প্রশাসক কার্যালয় থেকে একটি শোভাযাত্রা বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক গুলো প্রদক্ষিন করে।
পরে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শান্তির প্রতীক পায়রা ও বেলুন উড়িয়ে মেলার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি ।
এই সময় এসএমই ফাউন্ডেশনের আয়োজনে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গনে এক আলোচনা সভা আয়োজন করা হয় ।
আলোচনা সভায় জেলা প্রশাসক মোহাম্মদ দাউদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি।
বিশেষ অতিথি ছিলেন-পুলিশ সুপার জেরিন আখতার, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী, পার্বত্য আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, এসএমই ফাউন্ডেশনের ম্যানেজার রাহুল বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ শামীম হোসেন, বান্দরবান উইমেন চেম্বার অব কমার্স ইন্ডাস্ট্রিজের সভাপতি লালছানি লুসাইসহ প্রমুখ।
আলোচনা সভায় পার্বত্যমন্ত্রী বীর বাহাদুর এমপি বলেন,একদিনে বিশাল বড় উদ্যেক্তা হয়ে ওঠা সম্ভব নয়।তবে ছোট পরিসরে ব্যবসা শুরু করে ধীরে ধীরে বিশাল প্রতিষ্টানের মালিক হওয়া সম্ভব।তিনি আরো বলেন যারা সৎ ভাবে ব্যবসা করতে চায়, বর্তমান সরকার তাদের জন্য বিভিন্ন সুযোগ সুবিধা দিচ্ছে।যার মধ্যে এসএমই সত্যিকার অর্থে জনগণ কে সঠিক ভাবে সেবাদানের মাধ্যমে বিপুল সংখ্যক জনগণ কে কাজের সৃষ্টি করে দিচ্ছে।
আলোচনা শেষে অতিথিরা বিভিন্ন স্টলগুলো পরিদর্শন করেন।
নিজস্ব উৎপাদিত পণ্যের পসরা সাজিয়ে ৭ দিনব্যাপী এই মেলায় প্রায় ৫৮টি স্টল স্থান পেয়েছে।আগামী ২২ জানুয়ারি এ মেলার সমাপ্তি হবে
