বান্দরবানের রুমা উপজেলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে সদর ইউনিয়ন মহিলা আওয়ামীলীগের সভানেত্রী ডমেচিং মারমা বেবী চট্টগ্রামের একটি বেসরকারী হাসপাতালে মারা গেছেন। মৃত ডমেচিং মারমা রুমা  উপজেলা চেয়ারম্যান ও আওয়ামীলীগের সভাপতি উহ্লাচিং মারমার সহধর্মিনী।

আজ বৃহস্পতিবার (১২ সেপ্টেম্বর) ভোর সাড়ে চারটার দিকে চট্টগ্রামের সি এস সি আর হাসপাতাল তিনি মারা যান। ডেঙ্গুতে আক্রান্ত হয়ে গত মঙ্গলবার তাকে উন্নত চিকিৎসার জন্য বান্দরবান থেকে চট্টগ্রামে নিয়ে যাওয়া হয়।

পারিবারিক সূত্র জানিয়েছে গত সপ্তাহে রুমা উপজেলার চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি উহ্লাচিং মারমার স্ত্রী ডমেচিং মারমা বেবী জ্বরে আক্রান্ত হলে স্থানীয়ভাবে পরীক্ষার পর ডেঙ্গু ধরা পড়ে। পরে অবস্থার অবনতি হলে তাকে বান্দরবান হাসপাতাল থেকে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রামের বেসরকারি হাসপাতাল সিএসসিআরে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। এদিকে তার মৃত্যুতে বান্দরবানের রুমা উপজেলায় সর্বত্র শোকের ছায়া নেমে এসেছে।

উল্লেখ্য বান্দরবানে এ পর্যন্ত ২০ জনের অধিক ডেঙ্গু রোগে আক্রান্ত হলেও এই প্রথম একজনের মৃত্যু হল।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।