বান্দরবান বিশ্ববিদ্যালয়ের ছাত্রছাত্রীদের যাতায়াতের সুবিধার্থে বিশ্ববিদ্যালয়কে একটি বাস প্রদান করলো বান্দরবানের ৩৩ টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানগন।

গতকাল রবিবার সকালে পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি এর মাধ্যমে বান্দরবান বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের কাছে আধুনিক ও মানসম্মত একটি বাসের চাবি হস্তান্তর করা হয়। বাসের চাবি হস্তান্তর শেষে বান্দরবান বিশ্ববিদ্যালয়ের সভাকক্ষে এক সংক্ষিপ্ত আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী বীর বাহাদুর উশৈসিং এমপি, বান্দরবান বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড.এ.এফ ইমাম আলি,জেলা আওয়ামীলীগ ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক লক্ষী পদ দাশ, পৌর মেয়র মোহাম্মদ ইসলাম বেবী,পার্বত্য চট্টগ্রাম আঞ্চলিক পরিষদের সদস্য কাজল কান্তি দাশ, পার্বত্য জেলা পরিষদের সদস্য মোজাম্মেল হক বাহাদুর, তিং তিং ম্যা, পৌর আ.লীগের সভাপতি অমল কান্তি দাশ সহ বান্দরবানের বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র-ছাত্রী ও শিক্ষকমন্ডলীরা উপস্থিত ছিলেন।

এসময় পার্বত্য মন্ত্রী বীর বাহাদুর বলেন,পার্বত্য চট্টগ্রামে শিক্ষার ক্ষেত্রে অধিক গুরুত্ব দিয়ে কাজ করে যাচ্ছে বর্তমান সরকার।যার ফলে বান্দরবানে আজ একটি বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে।

তিনি আরো বলেন একটা সময় যেখানে একটি ভালো মানের বিদ্যালয় কল্পনা করা যেতো না সেখানে আজ প্রধানমন্ত্রীর আন্তরিকতায় বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠিত হয়েছে এবং ভবিষ্যতে ও এই ধারা অব্যাহত থাকবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।