ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় গরীব ও অসহায় মানুষের মাঝে বিনামুল্যে ১১৬টি সোলার প্যানেল বিতরণ করেন ঠাকুরগাঁও-২ আসনে সংসদ সদস্য, পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় কমিটির সভাপতি ও বাংলাদেশ আওয়ামীলীগ ঠাকুরগাঁও জেলা শাখার সভাপতি আলহাজ্ব মো: দবিরুল ইসলাম এমপি।
সোমাবার (৫ আগষ্ট) সকাল সাড়ে এগারোটায় বালিয়াডাঙ্গীস্থ তাঁর নিজ বাসভবনে এসব সোলার প্যানেল এলাকার গরীব ও অসহায়দের মাঝে বিতরণ করেন তিনি। এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে ঠাকুরগাঁও জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক প্রভাষক মাজহারুল ইসলাম সুজন,বালিয়াডাঙ্গী উপজেলা আ’লীগের সহ-সভাপতি আলহাজ্ব এ কে এম দবিরুল ইসলাম ডালিম, বালিয়াডাঙ্গী উপজেলা ছাত্রলীগের সভাপতি মোমিনুল ইসলাম সুমন, বাংলাদেশ হিন্দু বৌদ্ধ খ্রীষ্টান ঐক্য পরিষদ বালিয়াডাঙ্গী উপজেলা শাখার সভাপতি কৃষ্ট মোহন সিংহ, সাধারণ সম্পাদক প্রভাষক সুজন ঘোষ, উপজেলা স্বেচ্ছাসেবকলীগের সহ-সভাপতি জাহাঙ্গীর আলম মামুন সহ স্থানীয় আ’লীগ ও এর সহযোগি সংগঠনের নেতা-কর্মী ও সমর্থকেরা উপস্থিত ছিলেন।
সোলার প্যানেল বিতরণ অনুষ্ঠানে এমপি দবিরুল বলেন, বর্তমান আ’লীগ সরকার জনবান্ধব সরকার।জননেত্রী শেখ হাসিনার রাজনৈতিক দূরদর্শিতা ও প্রজ্ঞায় দেশ আজ ক্রমেই উন্নতির দিকে অগ্রসর হচ্ছে। তাঁর এ অগ্রযাত্রায় বাঁধা দেওয়ার জন্য ষড়যন্ত্রকারিরা একের পর এক ষড়যন্ত্র করে চলেছে।তারা পদ্মা সেতুতে দুই লক্ষ মাথা লাগবে গুজব ছড়িয়ে মানুষকে আতঙ্কিত করে দেশকে অস্থিতিশীল করার পায়তারা করছে। বর্তমানে ডেঙ্গু নিয়েও গুজব ছড়ানোর চেষ্টা করছে ষড়যন্ত্রকারিরা। ডেঙ্গু একটি মশাবাহিত রোগ।এডিশ মশার কামড়ে রোগ ছড়ায়।
আপনার আতঙ্কিত হবেন না, সুষ্ঠ চিকিৎসায় ডেঙ্গু ভাল হয়ে যায় জানিয়ে তিনি বলেন, বাসা বাড়ী বা অফিস-আদালতে পানি জমে থাকতে দেওয়া যাবে না।কেননা পরিস্কার পানিতেই এ মশা বিস্তার লাভ করে থাকে। শেষে তিনি এলাকার গরীব ও অসহায়দের হাতে সোলার প্যানেলগুলো তুলে দেন।
