অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দিতে অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ঈদ উপহার প্রদান করেছে বালিয়াকান্দি ষ্টুডেন্টস এসোসিয়েশন।
আজ মঙ্গলবার (১৯ মে ২০২০) সকালে উপজেলা পরিষদ চত্বর থেকে এই কার্যক্রমের উদ্ধোধন করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ ও উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম।
এরপর বাড়ি বাড়ি গিয়ে ৬০ জন অসচ্ছল শিক্ষার্থীদের মাঝে ২ প্যাকেট সেমাই, ১ কেজি চিনি, কিসমিস ও নগদ ১শত টাকা উপহার হিসেবে বিতরণ করে সংগঠনটির সভাপতি আয়াতুল ইসলাম, সাধারণ সম্পাদক হামিদ খান সহ সংগঠনের সদস্যবৃন্দ।
আমাদের বাণী ডট কম/১৯ মে ২০২০/ডিএ
