রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে উপজেলা প্রশাসনের আয়োজনে আইন-শৃংখলা ও সন্ত্রাস নাশকতা প্রতিরোধ কমিটির দুটি সভা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে এই সভা অনুষ্ঠিত হয়।
সভায় বক্তব্য রাখেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, থানা অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, বালিয়াকান্দি সদর ইউপি চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার প্রমূখ।
এসময় উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, ইউপি চেয়ারম্যানসহ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানরা উপস্থিত ছিলেন।
