অনিক সিকদার,বালিয়াকান্দি(রাজবাড়ী) সংবাদদাতা; মহামারি করোনা ভাইরাসের প্রাদুর্ভাবের কারণে রাজবাড়ীর বালিয়াকান্দিতে দুস্থ ভিডিপি সদস্য- সদস্যারা পেলো খাদ্যে সামগ্রী।

আজ রবিবার (০৩ মে ২০২০) বেলা ১১ টায় জেলা আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর আয়োজনে এবং উপজেলা আনসার ও ভিডিপি কার্যালয়ের প্রাঙ্গনে বালিয়াকান্দি উপজেলার বিভিন্ন ইউনিয়নের ৩শো ভিডিপি সদস্য- সদস্যাদেরকে সামাজিক দুরত্ব বজায় রেখে খাদ্যে সামগ্রী তাদের মধ্যে দেয়া হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, আনসার ও ভিডিপি’র জেলা কমান্ড্যান্ট মোঃ রাশেদুজ্জামান, রাজবাড়ী সদর উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা কুসুম কুমার রায় ও বালিয়াকান্দি উপজেলা আনসার ও ভিডিপি (ভারপ্রাপ্ত) কর্মকর্তা মোঃ আবু সাঈদ প্রমূখ উপস্থিত ছিলেন।

খাদ্যে সামগ্রীর মধ্যে রয়েছে ৫ কেজি চাল, ১ কেজি ডাল, ১ লিটার তেল, ২ কেজি আলু, ১ কেজি পিঁয়াজ, ১ টি সাবান ও ১ মাস্ক।

আমাদের বাণী ডট কম/০৩ মে ২০২০/সিসিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।