“ নিয়ম মেনে অবকাঠামো গড়ি-জীবন ও সম্পদের ঝুঁকি হ্রাস করি” এই শ্লোগানকে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষে র‌্যালী অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১ টায় উপজেলা প্রশাসনের আয়োজনে ইসলামপুর ইউনিয়নের শহীদ নগর সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে একটি র‌্যালী বের করা হয়। র‌্যালী শেষে বিদ্যালয়ের মাঠে বালিয়াকান্দি ফায়ার সার্ভিসের সদস্যরা ভূমিকম্প, অগ্নিকান্ড ও বজ্রপাত বিষয়ের উপর জনসচেতনতা মূলক মহড়া প্রদর্শন করে।

এসময় উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইস চেয়ারম্যান খোদেজা বেগম, ইসলামপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার শংকর বিশ্বাস, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি মোঃ আব্দুর ওহাব মোল্যা, প্রধান শিক্ষক উজ্জল মিত্র সহ বিদ্যালয়ের শিক্ষার্থীরা র‌্যালীতে উপস্থিত ছিলেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।