রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশ ৫০ গ্রাম গাজাসহ জহিরুল সেখ (২৮) কে শুক্রবার রাতে নিজ বাড়ী থেকে গ্রেফতার করেছে। গ্রেফতারকৃত মাদক ব্যবসায়ী নবাবপুর ইউনিয়নের দিলালপুর গ্রামের আব্দুল সেখের ছেলে।

বালিয়াকান্দি থানার ওসি একেএম আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার রাতে এএসআই সোহেল রানা সঙ্গীয় ফোর্স গাজাসহ মাদক ব্যবসায়ী জহিরুল সেখকে নিজ বাড়ী থেকে গ্রেফতার করে।

এঘটনায় এএসআই সোহেল রানা বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মাদক দ্রব্য আইনে একটি মামলা দায়ের করে।  শনিবার সকালে আসামীকে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়েছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।