“মৎস্য সেক্টরের সমৃদ্ধি, সুনীল অর্থনীতির অগ্রগতি” এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জাতীয় মৎস্য সপ্তাহ উপলক্ষে সংবাদ সম্মেলন ও মতবিনিমিয় সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভা কক্ষে, উপজেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ও উপজেলা প্রশাসনের আয়োজনে এই সভা অনুষ্ঠিত হয়।

উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিতে সংবাদ সম্মেলন ও মতবিনিময় সভায় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা কাজী এজাজ কায়সার , উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা নাসরিন সুলতানা, মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোঃ রবিউল হক, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, সহ-সভাপতি সমীর কান্তি বিশ্বাস  সাধারন সম্পাদক কামরুজ্জামান কামরুল, যুগ্ন-সম্পাদক মোঃ সোহেল মিয়া, বালিয়াকান্দি প্রেসক্লাবের সভাপতি আতিয়ার রহমান আতিক, সাংবাদিক মনিরুল ইসলাম সিজার প্রমূখ বক্তব্যে রাখেন।

সংবাদ সম্মেলন ও মতবিনিমিয় সভায় ১৭ হতে ২৩ জুলাই জাতীয় মৎস্য সপ্তাহের ব্যাপক প্রচার-প্রচারনাসহ মৎস্য সপ্তাহের ব্যাপক সচেতনতা বৃদ্ধির লক্ষে বিভিন্ন বিষয় নিয়ে বক্তারা বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।