অনিক সিকদার,বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দিতে পাওয়ার টিলার উল্টে সামছু লস্কর (৪০) নামে এক কৃষক মৃত্যু হয়েছে। নিহত সামছু লস্কর নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম গ্রামের আলাউদ্দীন লস্করের ছেলে।
আজ মঙ্গলবার (২৩ মার্চ ২০২০) সকাল সাড়ে ৮টার দিকে বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের কোনাগ্রাম পশ্চিম পাড়া গ্রামে এ দূর্ঘটনা ঘটে।
নিহত সামছু লস্করের ভাতিজা সুজন লস্কর জানান, আমার চাচা সকাল সাড়ে ৮টার দিকে নিজ জমিতে চাষ দেয়ার জন্য পাওয়ার টিলার নিয়ে রওনা হয়। জমিতে পৌছানো পূর্বে কোনাগ্রাম পশ্চিম পাড়া গড়াই নদীর কাছে চরে গিয়ে পাওয়ার টিলার উল্টে যায়। এতে টিলারের ৩ টি ফাইল তার পায়ের হাটুতে লেগে অতিরিক্ত রক্তক্ষরণ হয়ে গুরুতর আহত হয়। চাচাকে উদ্ধার করে বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেবার পথে মৃত্যু হয়।
বালিয়াকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার ডাঃ আব্দুল্লাহ আল মামুন জানান, কৃষক সামছুল লস্করকে স্বাস্থ্য কমপ্লেক্সে আনার পূর্বেই তার মৃত্যু হয়।
খবর পেয়ে বালিয়াকান্দি উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ নিহত সামছুল লস্করকে দেখতে বালিয়াকান্দি স্বাস্থ্য কমপ্লেক্সে দেখতে যান।
আমাদের বাণী ডট কম/২৪ মার্চ ২০২০/টিএ
