অনিক সিকদার,বালিয়াকান্দি (রাজবাড়ী ) সংবাদদাতা; বাংলাদেশে প্রাণঘাতী মহামারী করোনার ছোবলে সব কিছু থমকে দাঁড়ালেও থেমে নেই বাল্য বিয়ে।  জেলার বালিয়াকান্দি সদর ইউনিয়নের দূর্গাবর্তী গ্রামে এক স্কুল ছাত্রীর বাল্য বিয়ের চেষ্টা বন্ধ করে দিয়েছেন উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম।

এছাড়াও বাল্য বিয়ের আয়োজনের অপরাধে ছাত্রীর মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। স্কুল ছাত্রী বালিয়াকান্দি সরকারি বালিকা বিদ্যালয় থেকে চলতি বছরের এসএসসি পরীক্ষায় অংশ গ্রহন করে।

আজ শুক্রবার (১০ এপ্রিল ২০২০)  বেলা ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার থানা পুলিশের সহযোগিতায় ঐ ছাত্রীর বাড়ীতে গিয়ে ভ্রাম্যমান আদালতে এই বাল্য বিবাহ চেষ্টা বন্ধ করে দেন।

উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, জানতে পারি দূর্গাবর্তী গ্রামে এক স্কুল ছাত্রীর বাড়ীতে তার বাল্য বিয়ের আয়োজন করা হয়।

এমন খবর পেয়ে ঐ ছাত্রীর বাড়ীতে গিয়ে তার বাল্য বিয়ের চেষ্টা বন্ধ করে দেয়া হয়েছে। অপ্রাপ্ত বয়স্ক মেয়েকে বাল্য বিয়ের চেষ্টার অপরাধে তার মাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে এবং প্রাপ্ত বয়স না হওয়া পর্যন্ত মেয়েকে বিয়ে দিবেনা এই মর্মে একটি মুচলেকা নেয়া হয়েছে।

উল্লেখ্য; ছাত্রীর পিতা মালয়েশিয়া থাকায় তার মেয়ের সাথে ফরিদপুর জেলার মধুখালী উপজেলার গাড়াকোলা গ্রামের ফারুক হোসেন নামের এক বিদেশ ফেরত যুবকের বিয়ের আয়োজন করে তার মা।

আমাদের বাণী ডট কম/১০ এপ্রিল ২০২০/এভিপি 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।