রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে বিদ্যুৎ স্পৃষ্টে ছুকানুর (৫০) নামের এক বৃদ্ধার মৃত্যু হয়েছে। সে বালিয়াকান্দি সদর ইউনিয়নের পূর্ব মৌকুড়ী গ্রামের মৃত কাসেম মল্লিকের স্ত্রী।
সোমবার বেলা সাড়ে ১১ টায় তার নিজ বাড়ীতে টিনের রান্না ঘরে বিদ্যুৎ স্পৃষ্টে মৃত্যু হয়।
নিহতের ভাস্তি বিলকিছ বলেন, আমার কাকী রান্না ঘরের বারান্দায় বসে টিনের সাথে হেলান দিয়ে ভাত খাওয়ার সময় বিদ্যুতের শর্ক লেগে টিনের সাথে আটকে যায়। এসময় কাকী গোংরালে আমি টের পেয়ে চিকিৎকার দিলে আশে পাশের লোকজন এসে তাকে উদ্ধার করে বালিয়াকান্দি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃতবলে ঘোষনা করে।
