অনিক সিকদার,বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দি’র জামালপুরে বেদেদের অনাহারের খবর পেয়ে খাদ্যে সহায়তা দিলেন উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম।
আজ শনিবার (২৮মার্চ ২০২০) বেলা ১১ টায় উপজেলার জামালপুর ইউনিয়নের দূর্গাপুর গ্রামে দুস্থ বেদেদের ৯টি পরিবারের মধ্যে খাদ্যে সহায়তা প্রদান করেন।
নয় টি পরিবারের মধ্যে প্রত্যেককে ১১ কেজি করে চাল, সাড়ে ৩ কেজি করে আলু, ১ কেজি ডাল, ১টি করে সাবান ও তোয়ালে প্রদান করে।
এসময় উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম বলেন, জামালপুরে দুস্থ বেদেরা অনাহারে আছে। এমন খবর পেয়ে প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সহযোগিতায় তাদেরকে খাদ্যে সহায়তা দেয়া হয়েছে এবং করোনা ভাইরাসে আতংকিত না হয়ে সচেতন হওয়ার পরামর্শ দেয়া হয়েছে।
খাদ্যে সহায়তা প্রদানকালে উপজেলা প্রকল্প কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, খাদ্যে নিয়ন্ত্রন কর্মকর্তা জাহিদুল ইসলাম ও জামালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ ইউনুছ আলী সরদার উপস্থিত ছিলেন।
আমাদের বাণী ডট কম/২৮ মার্চ ২০২০/ডিএ
