অনিক সিকদার,বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দি উপজেলায় “বৈদেশিক কর্মসংস্থানের জন্য দক্ষতা ও সচেতনতা” শীর্ষক প্রচার, প্রেসব্রিফিং ও সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ বুধবার (০৪ মার্চ ২০২০) সকাল ১১ টায় বালিয়াকান্দি উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে দিন ব্যাপী এ সেমিনার অনুষ্ঠিত হয়।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা একেএম হেদায়েতুল ইসলামের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ।

অন্যান্যদের মধ্যে ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামন মনির, খোদেজা বেগম, উপজেলা প্রেসক্লাবের সভাপতি রঘুনন্দন সিকদার, জঙ্গল ইউপি চেয়ারম্যান নৃপেন্দ্রনাথ বিশ্বাস, ইসলামপুর ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন খান, পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ কুতুব উদ্দিন মোল্লা প্রমূখ বক্তব্য রাখেন।

আমাদের বাণী ডট কম/০৪ মার্চ ২০২০/পিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।