রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে ১লা ডিসেম্বর মুক্তিযোদ্ধা দিবস উপলক্ষে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের আয়োজনে দিবসটি উপলক্ষে উপজেলা পরিষদ চত্বরে বঙ্গবন্ধু মুড়্যাল মঞ্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হয়।
পরে একটি বর্ণাঢ্য র্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয়।
র্যালী শেষে উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার ইশরাত জাহানের সভাপতিত্বে হয় আলোচনা সভা।
আলোচনা সভায় বক্তব্যে রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা আওয়ামীলীগের সভাপতি ও জেলা পরিষদের সদস্য এমএ হান্নান মোল্যা, সাবেক মুক্তিযোদ্ধা কমান্ডার আঃ মতিন ফেরদৌস, মুক্তিযোদ্ধা ইঞ্জিঃ আজিমুদ্দিন, মোঃ সিরাজুল ইসলাম প্রমূখ।
