রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে মৎস্য বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার দুপুরে ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প (২য় পর্যায়) এর আওতায় ২০১৯-২০২০ অর্থ বছরে ইউপি সদস্য, মৎস্য চাষী ও মৎস্য জীবিদের সাথে এই মতবিনিময় সভা বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদ হল রুমে অনুষ্ঠিত হয়।

উপজ্যেলা মৎস্য দপ্তরের বাস্তবায়নে ও বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন জেলা মৎস্য কর্মকর্তা মোহাঃ মজিনুর রহমান।

অন্যান্যদের মধ্যে,উপজেলা মৎস্য কর্মকর্তা (অঃদাঃ) মোঃ রবিউল হক, ক্ষেত্রসহকারী রাওফুর মোরসালিন ও ইতি খাতুন, ৭নং ওয়ার্ড সদস্য মোঃ আকরাম হোসেন প্রমূখ বক্তব্য রাখেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।