রাজবাড়ী জেলার বালিয়াকান্দিতে জাতীয় পর্যায়ে সামাজিক নিরাপত্তা বেষ্টনী (ঘঝঝঝ) কার্যক্রম জোরদারকরণ বিষয়ক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

রবিবার বেলা ১১ টায় উপজেলা পরিষদ সভাকক্ষে ও উপজেলা সমাজ সেবা কার্যালয়ের আয়োজনে এই সেমিনারটি অনুষ্ঠিত হয়।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মোঃ সজিবের সভাপতিত্বে সেমিনারে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন রাজবাড়ী জেলা সমাজ সেবা কার্যালয়ের উপ-পরিচালক রোবায়েত মোঃ ফেরদৌস, উপজেলা পরিষদের ভাইস-চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, মহিলা ভাইচ-চেয়ারম্যান খোদেজা বেগম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ সাখাওয়াত হোসেন, উপজেলা প্রকৌশলী সজল কুমার দত্ত প্রমূখ।

এ সময় প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্তকর্তা, এনজিও প্রতিনিধি, ভাতা ভোগী ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান পরিচালনা করেন উপজেলা সমাজ সেবা কর্মকর্তা অজয় কুমার হালদার।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।