রাজবাড়ী জেলার বালিয়াকান্দি থানা পুলিশ অভিযান চালিয়ে ২৪ পুড়িয়া হেরোইনসহ শিমুল মোল্যা (২৪) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে। বুধবার ভোরে নবাবপুর ইউনিয়নের রসুলপুর মোড় থেকে তাকে গ্রেফতার করে।
মাদক ব্যবসায়ী শিমুল মোল্যা কালুখালী উপজেলার বেতবাড়ীয়া গ্রামের মৃতঃ আইনউদ্দিন মোল্যার ছেলে।
বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বুধবার ভোরে এসআই বিল্লাল হোসেন সঙ্গীয় ফোর্স রসুলপুর মোড় থেকে মাদক ব্যবসায়ী শিমুল মোল্যাকে আটক করে। আটকের পর তাকে জিজ্ঞাসাবাদ করলে সে তার জিন্স প্যান্টের পকেট থেকে একটি গুলের কৌটা বের করে দেয়। পরে পুলিশ গুলের কৌটার ভিতর থেকে ২৪ পুড়িয়া হেরোইন উদ্ধার করে।
এঘটনায় এসআই বিল্লাল হোসেন বাদী হয়ে মাদক দ্রব্যে আইনে একটি মামলা দায়ের করে আসামীকে দুপুরে রাজবাড়ী আদালতে সোপর্দ করে।
