রাজবাড়ীর জেলার বালিয়াকান্দিতে অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়েছে।
সোমবার বেলা ১২ টায় সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মোঃ সজীব এর নেতৃত্বে বারুগ্রাম আবাসন বিল ও হড়াই নদী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করা হয়। যার আনুমানিক মূল্য ২ লক্ষ ৯০ হাজার টাকা প্রায়।
সহকারী কমিশনার (ভূমি) শাহ্ মোঃ সজীব জানান, গোপন সংবাদ পেয়ে বারুগ্রাম আবাসন বিল ও হড়াই নদী এলাকায় অভিযান চালিয়ে ১০ হাজার মিটার কারেন্ট জাল আটক করে তা জনসম্মুখে পুড়িয়ে ধ্বংস করা হয়। তবে এব্যাপারে কাউকে আটক করা যায়নি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা মৎস্য কর্মকর্তা(অ:দা:) রবিউল হক।
