অনিক সিকদার, বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা;  জেলার বালিকান্দিতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে কর্মহীন হয়ে পড়া শ্রমিকদের মধ্যে সরকারী মানবিক খাদ্য সহায়তা খাদ্য কর্মসূচীর আওতায় চাল ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে।

আজ বৃহস্পতিবার (০৭ মে ২০২০)  উপজেলা প্রশাসনের তত্বাবধানে বালিয়াকান্দি ৭০ ও বহরপুর ইউনিয়নে ১ শতাধিক গরীব, দুস্থ মাহেন্দ্র শ্রমিকদের মধ্যে ইউনিয়ন পরিষদ কার্যালয়ে ১০ কেজি করে চাল ও নগদ ৫০ টাকা বিতরণ করা হয়।

এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলাম, বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ একেএম আজমল হুদা, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোছাঃ নাসরিন সুলতানা, বালিয়াকান্দি সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ নায়েব আলী শেখ ও বহরপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মোঃ রেজাউল করিম সহ সচিব ও ওয়ার্ড সদস্যরা উপস্থিত ছিলেন।

আমাদের বাণী ডট কম/০৭ মে ২০২০/এবিএ 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।