জেলার বালিয়াকান্দি উপজেলায় ৭ জুয়াড়ীকে গ্রেফতার করেছে পুলিশ। গত মঙ্গলবার (১৪ জানুয়ারি ২০২০) গভীর রাতে উপজেলার বহরপুর ইউনিয়নের বহরপুর বাজার চৌকিহাটা নুরুল ইসলামের বাড়ী থেকে জুয়া খেলা অবস্থায় তাদেরকে গ্রেফতার করে। এসময় জুয়ার বোর্ড থেকে নগদ ৩৭ শো ২০ টাকা, ৫০টি তাস উদ্ধার করে পুলিশ।
গ্রেফতারকৃতরা হলো, বহরপুর ইউনিয়নের বহরপুর এলাকার মোঃ নুরুল ইসলামের ছেলে শামীম শেখ(২৭), মৃত সৈয়দ আলী শেখের ছেলে মিরাজুল ইসলাম(৩৫), রবিউল ইসলামের ছেলে নাসির শেখ(২০), আজিম উদ্দিন শেখের ছেলে আরিফ শেখ(২৮), দুলাল বিশ^াসের ছেলে উত্তম বিশ^াস (৩২), আহম্মদ আলী শেখ ওরফে আমুর ছেলে আলমগীর হোসেন সুমন(২৫) ও মৃত ফজর উদ্দিন শেখের ছেলে আক্তার শেখ(৩২)।
এ বিষয়ে বালিয়াকান্দি থানা অফিসার ইনচার্জ (ওসি) একেএম আজমল হুদা বলেন, গোপন সংবাদের ভিত্তিতে এসআই তাজুল ইসলাম সঙ্গীয় ফোর্স ৭ জুয়াড়ীকে গ্রেফতার করে।
এ ঘটনায় এসআই তাজুল ইসলাম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে জুয়া আইনে একটি মামলা দায়ের করে। আসামীদেরকে গতকাল বুধবার (১৫ জানুয়ারি, ২০২০) সকালে রাজবাড়ী আদালতে সোপর্দ করা হয়।
