অনিক সিকদার,বালিয়াকান্দি (রাজবাড়ী) সংবাদদাতা; জেলার বালিয়াকান্দিতে করোনা ত্রাণ তহবিলে নগদ৬ হাজার টাকা প্রদান করেছে নারুয়া বাজার ওষুধ ব্যবসায়ীরা।
আজ মঙ্গলবার (১২ মে ২০২০) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে গিয়ে উপজেলা নির্বাহী অফিসার একেএম হেদায়েতুল ইসলামের হাতে এই অর্থ প্রদান করেন।
এসময় উপজেলা পরিষদের চেয়ারম্যান মোঃ আবুল কালাম আজাদ, ভাইস চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান মনির, উপজেলা ওষুধ ব্যবসায়ীর সমিতির সভাপতি এস এম দাউদ খান, নারুয়া বাজার ওষুধ ব্যবসায়ী ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন চুন্নু ও সেলিম মিয়া প্রমুখ উপস্থিত ছিলেন ।
আমাদের বাণী ডট কম/১২ মে ২০২০/পিপিএ
