ঠাকুরগাও জেলার বালিয়াডাঙ্গী উপজেলায় দুই ওসির বাড়ীতে চুরির অভিযোগ উঠেছে। জানা গেছে,  ৭ সেপ্টেম্বর শনিবার গভীর রাতে  বালিয়াডাঙ্গী উপজেলার বড় পলাশবাড়ী  ইউনিয়নের গড়িয়ালী গ্রামে অফিসার ইনচার্জ(ওসি) আব্দুস সবুর ও আরেক ভাই ওসি বাবুল মিয়ার বাড়ীতে এ ঘটনা ঘটে। ওসি আব্দুস সবুর জানান, আমার মা ঘরে ঘুমাচ্ছিল। এ সময় চোরেরা আমার ঘরে ঢুকে সাবল দিয়ে আলমিরা,সন্দুক ভাংচুরসহ ঘরের মালামাল তছনছ করে। পরে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে এবং আলামত হিসেবে ঘটনায় ব্যবহৃত লৌহার সাবল সংগ্রহ করে থানায় নিয়ে আসে।
 ওসি আব্দুস সবুর বর্তমানে পুলিশ ইনভেস্টটিগেশন ব্যুরো (পিবিআই) দিনাজপুরে কর্মরত আছেন। অপর ভাই ওসি বাবুল মিয়া ঢাকা মেট্রোপলিটনে কর্মরত আছেন।
অন্যদিকে,ওসি আব্দুস সবুরের আরেক ভাই ওসি বাবুল মিয়া জানান, আমরা দুই ভাই ওসি।আমাদের বাড়ীতে কোন চোর ডাকাত ঢুকাতো দুরের কথা চিন্তাও করবে না। এটি ষড়যন্ত্রের একটি অংশ ছাড়া অন্যকিছু নয়।আমাদের দুই ভাই ও চাচাত ভাইদের মধ্যে দীর্ঘদিন যাবৎ জমাজমি সংক্রান্ত লাগাবাজা চলছে।আমার ভাই এর আগেও থানায় এরকম মিথ্যা মামলা করার চেস্টা করেছিল।পরে থানায় জিডি অন্তভুক্ত করেছিল।
বালিয়াডাঙ্গী থানার অফিসার ইনচার্জ মোসাবেরুল হক জানান,ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে আলামত সংগ্রহ করেছে। এ ঘটনায় এখনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।