বেগমগঞ্জে অজ্ঞাত মহিলার পঁচনধরা লাশ,পুলিশের ধারণা অজ্ঞাত স্থানে ধর্ষনের পর লাশ ব্রিক ফিল্ডের পরিত্যাক্ত লেবার শেডে ৪/৫ দিন পূর্বে ফেলে রেখে গেছে ধর্ষণকারী দূর্বিত্তরা।
নোয়াখালীর সেনবাগ উপজেলার শেষ সীমানা, বেগমগঞ্জ উপজেলার শুরুর রসুলপুর ইউনিয়নের শিবপুর (আরএনবি) আনন্দ ব্রিকফিল্ড থেকে অজ্ঞাত (৩৫) মহিলার লাশ উদ্ধার করেছে বেগমগঞ্জ থানা পুলিশ।
শুক্রবার, ২৬জুলাই ২০১৯ বিকালে ওই ব্রিকফিল্ডের লেবার থাকার একটি পরিত্যাক্ত টিন সেড ঘর থেকে দুগন্ধ বের হলে স্থানীয় লোকজন বেগমগঞ্জ থানায় জানায়। পরে খবর পেয়ে বিকাল ৫টার দিকে নোয়াখালীর সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদ নাছের জনি, বেগমগঞ্জ থানার ওসি হারুন উর রশিদ চৌধুরী, পুলিশ ব্যুারো অফ ইনভেষ্টেকেশন নোয়াখালী (পিবিআই) ঘটনাস্থল পরিদর্শন করে। এসময় তারা লাশের পাশ থেকে একটি বোরকা, লাশের শরীর ডাকা একটি নতুন রেকসিন, একটি পানির বোতল ও টিনের চালা থেকে একটি ইনঞ্জেশনের সিরিজ সহ কয়েকটি আলামত জব্দ করে। লাশটি ফুলে মুখ মন্ডল ( চেহারা) বিভৎস হয়ে গেছে।
মহিলার লাশ পড়ে রয়েছে এই খবর দ্রুত চারিদিকে ছড়িয়ে পড়লে লাশটি এক নজর দেখার জন্য শতশত নারী-পুরুষ ওই স্থানে ভিড় জমায়।
বেগমগঞ্জ থানার ওসি হারুন উর রশিদ চৌধুরী জানায়, ধারণা করা হচ্ছে-৪/৫দিন আগে ওই মহিলাকে অজ্ঞত স্থানে ধর্ষণের পর হত্যা করে ওই স্থানে ফেলে রেখে যায়। পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তে জন্য নোয়াখালী জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করেছে।
এ ঘটনায় থানায় প্রাথমিক ভাবে থানায় অপমৃত্যু মামলা দায়ের করা হবে। ময়না তদন্তের রিপোর্ট হাতে পেলে পরবর্তী প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক বা গ্রেফতার করা হয়নি। লাশটি উদ্ধারের ১০ গজের মধ্যে সেনবাগের সীমানা।
