মানসম্পন্ন বেসরকারি টিচার্স ট্রেনিং (টিটি) কলেজগুলোকে এমপিওভুক্তির দাবি জানিয়েছেন শিক্ষকরা। বুধবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে এক সংবাদ সম্মেলনে এই দাবি জানায় বেসরকারি টিচার্স ট্রেনিং কলেজ শিক্ষক সমিতি। এমপিওভুক্তিসহ পাঁচ দফা দাবিতে দুই মাসব্যাপী কর্মসূচিও ঘোষণা করেছে তারা।

কর্মসূচির মধ্যে রয়েছে বিভিন্ন কলেজে মতবিনিময়সভা, আট বিভাগীয় শহরে সম্মেলন, প্রধানমন্ত্রী ও জেলা প্রশাসক বরাবর স্মারকলিপি, জাতীয় প্রেস ক্লাবে গোলটেবিল বৈঠক এবং ২০ জুলাই কেন্দ্রীয় শহীদ মিনারে মহাসমাবেশ।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন সংগঠনের সভাপতি ড. মুহাম্মদ নজরুল ইসলাম খান, সাধারণ সম্পাদক শিলা বার্ণাডেট গমেজ, সহসভাপতি ফাতেমা খাতুন প্রমুখ।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।