পিরোজপুর সংবাদদাতা; জেলার ইন্দুরকানী উপজেলার পশ্চিম বালিপাড়া গ্রামে মামা বাড়িতে বেড়াতে এসে এক তরুণী গ্ণধর্ষণের শিকার হয়েছে। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত দুই ধর্ষক।

  • আজ সোমবার (১৫ জুন ২০২০)  দুপুরে মেয়েটিকে পুলিশ ধর্ষকের বাড়ি থেকে উদ্ধার করে বলে জানিয়েছেন ইন্দুরকানী থানার অফিসার ইনচার্জ মোঃ হাবিবুর রহমান।

স্থানীয়রা জানায়, কয়েক মাস পূর্বে ভারত থেকে বাংলাদেশে আসে ধর্ষণের শিকার ২০ বছর বয়সী ওই তরুণী। এরপর বাগেরহাট জেলার মোড়েলগঞ্জ উপজেলার আমতলা গ্রামে বাবার বাড়ি থেকে ইন্দুরকানীর পশ্চিম বালিপাড়া গ্রামে মামা বাড়িতে বেড়াতে আসে। তার মামারা তাকে সেখানে আশ্রয় না দেওয়ায়, প্রতিবেশী জাহিদ (৩০) নামে বিবাহিত এক যুবক ওই মেয়েটিকে আশ্রয় দেয়। এরপর থেকে সে সেখানেই ছিল।

  • শনিবার বিকেলে মেয়েটি ঔষধ কেনার জন্য স্থানীয় বালিপাড়া বাজারে মনির (৩০) নামের এক ঔষধ ব্যবসায়ীর দোকানে যায়। তাকে তখন কোমল পানীয়ের সাথে কৌশলে নেশাজাতীয় কিছু খাইয়ে জাহিদের সহায়তায় মনির মেয়েটিকে পার্শবর্তী মোড়েলগঞ্জ উপজেলার চর হোগলাবুনিয়া গ্রামে একটি বাড়িতে নিয়ে যায়।

সেখানে তাকে আটকে রেখে দুইজনে সারারাত ধর্ষণ করে এবং এর ভিডিও মোবাইলে ধারণ করে রাখে। পরের দিন রবিবার বিকেলে মেয়েটিকে পুনরায় পশ্চিম বালিপাড়া গ্রামে নিয়ে আসার সময় স্থানীয়দের সন্দেহ হলে, তারা মনির এবং জাহিদকে প্রাথমিকভাবে জিজ্ঞাসাবাদ করে।

  • পুলিশ বিষয়টিকে গভীরভাবে তদন্ত করে দেখছে বলে জানিয়েছেন ইন্দুরকানী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ হাবিবুর রহমান। তবে ঘটনাস্থল আরেকটি থানার আওতায় হওয়ায়, ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সাথে আলোচনা করে পরবর্তী ব্যবস্থা গ্রহন করা হবে বলেও জানান তিনি। এ ঘটনার পর থেকে পলাতক রয়েছে অভিযুক্ত দুই ধর্ষক।

আমাদের বাণী ডট কম/১৫ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।