ফরিদপুর সংবাদদাতা; জেলার  ভাঙ্গা উপজেলাকে আগামী ১৫ দিনের জন্য পুরোপুরি লকডাউন ঘোষণা করা হয়েছে। গতকাল সোমবার (১৫ জুন ২০২০) দিবাগত রাত ১২টা থেকে লকডাউন শুরু হয়েছে, চলবে আগামী ৩০ জুন পর্যন্ত।

  • বিষয়টি নিশ্চিত করে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রকিবুর রহমান খান জানান, লকডাউন অবস্থায় আগামী ১৫ দিন শুধুমাত্র ওষুধসহ জরুরি বিষয় ছাড়া সব দোকান বন্ধ থাকবে। সড়কেও লোক চলাচল কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

তিনি আরও বলেন, অকারণে কাউকে বাড়ির বাইরে যেতে দেওয়া হবে না। আইন মানাতে বাধ্য করতে প্রস্তুত থাকবে একাধিক ভ্রাম্যমাণ আদালত।

  • ভাঙ্গা উপজেলার করোনাভাইরাস পরিস্থিতির অবনতি হওয়ায় গত বৃহস্পতিবার থেকে বাজার ও দোকানপাট খোলার সময় পরিবর্তন করা হয়।

বৃহস্পতিবার থেকে ভাঙ্গার দোকানপাট খোলার সময়সূচি পরিবর্তন করে সকাল ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত করা হয়। এতেও পরিস্থিতির উন্নতি না হওয়ায় উপজেলাকে পুরোপুরি লকডাউনের সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন।

  • প্রসঙ্গত, সোমবার পর্যন্ত ফরিদপুর উপজেলায় করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন ৮৯৭ জন। আর প্রাণঘাতী এই ভাইরাসে মারা গেছেন ১৩ জন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৫ জুন ২০২০) তথ্য অনুযায়ী দেশে গত ২৪ ঘণ্টায় আরও ৩৮ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১২০৯ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৩ হাজার ৯৯ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে।করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৫ হাজার ৭৩৩টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৫ হাজার ৩৮টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ১৬ হাজার ৫০৩টি। নতুন নমুনা পরীক্ষায় করোনা সংক্রমণ শনাক্ত হয়েছে আরও তিন হাজার ৯৯ জনের মধ্যে। ফলে ভাইরাসটিতে আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯০ হাজার ৬১৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৩৮ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ২০৯ জনের।

আমাদের বাণী ডট কম/১৬ জুন ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।