নিজস্ব সংবাদদাতা, ঢাকা; ’৫২র ভাষা শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে ২১-এর প্রথম প্রহরে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল-বাসদ এর পক্ষ থেকে রাত ১২টা ২০ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পমাল্য অর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করা হয়।

বাসদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড খালেকুজ্জামান এর নেতৃত্বে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করেন কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড বজলুর রশীদ ফিরোজ, কেন্দ্রীয় পাঠচক্র সদস্য আবদুর রাজ্জাক, জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন, আহসান হাবিব বুলবুল, প্রকৌশলী শম্পা বসু, এ্যাডভোকেট জহিরুল ইসলাম মোল্লা, ড. শামছুল হোসেন, শাহজাহান কবীর, আনোয়ারুল ইসলাম প্রমুখ নেতৃবৃন্দ।

ভাষা শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে ভোর ৬টায় দলের কেন্দ্রীয় কার্যালয়ে কালোপতাকা উত্তোলন ও জাতীয় পতাকা অর্ধনমিত রাখা হয় এবং কেন্দ্রীয় শহীদ মিনারে সকাল ১০টায় দলের পক্ষ থেকে শ্রদ্ধাঞ্জলি অর্পণ করা হয়।

এসময় উপস্থিত ছিলেন বাসদ কেন্দ্রীয় কমিটির সদস্য কমরেড রাজেকুজ্জামান রতন, কেন্দ্রীয় পাঠকচক্র সদস্য আবদুর রাজ্জাক, জুলফিকার আলী, খালেকুজ্জামান লিপন প্রকৌশলী শম্পা বসু, আনোয়ারুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।

আমাদের বাণী ডট কম/ ২১ ফেব্রুয়ারি, ২০২০/মএম

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।