নিজস্ব সংবাদদাতা, ঢাকা; ভুতুড়ে বিদ্যুৎ বিলের অভিযোগে ঢাকা পাওয়ার ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের (ডিপিডিসি) ৪ প্রকৌশলীকে বরখাস্ত করা হয়েছে। একইসঙ্গে ৩৬ জন প্রকৌশলীকে শোকজ করা হয়েছে। তাদের আগামী ১০ কার্যদিবসের মধ্যে কারণ দর্শাতে বলা হয়েছে।
শনিবার (৪ জুলাই) ডিপিডিসির ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী বিকাশ দেওয়ান গণমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
করোনা পরিস্থিতিতে গত দুই মাস ধরে অতিরিক্ত বিলের অভিযোগ আসছিল বিদ্যুৎ বিতরণ কোম্পানিগুলোর বিরুদ্ধে। বিষয়টি খতিয়ে দেখতে গত ২৫ জুন দুটি তদন্ত কমিটি গঠন করে বিদ্যুৎ বিভাগ। কমিটিগুলোকে ৭ দিনের মধ্যে তদন্ত রিপোর্ট দিতে বলা হয়। বিদ্যুৎ বিভাগের এই সময় শেষ হয় গত ২ জুলাই। এরই মধ্যে ডিপিডিসির বিরুদ্ধে সবচেয়ে বেশি অভিযোগ উঠেছে।
অভিযোগ তদন্তে কোম্পানির নির্বাহী পরিচালককে (আইসিটি) প্রধান করে ৫ সদস্যের তদন্ত কমিটি করে ডিপিডিসি। শুক্রবার রাতে কমিটির রিপোর্ট পেয়ে ৪ প্রকৌশলীকে বরখাস্ত এবং ৩৬ প্রকৌশলীকে শোকজ করা হয়।
আমাদের বাণী ডট কম/০৪ জুলাই ২০২০/পিপিএম

