কুষ্টিয়া জেলা সংবাদদাতা; জেলার ভেড়ামারা উপজেলায় ট্রাক ও ট্রলির মুখোমুখি সংঘর্ষে দুজন নিহত হয়েছেন। এঘটনায় আহত হয়েছেন আরও দুজন।

আজ শনিবার (২২ ফেব্রুয়ারি ২০২০) সকালে উপজেলার কুষ্টিয়া-ঈশ্বরদী মহাসড়কের ভেড়ামারা ১০ মাইল নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ট্রলি চালক শুকুর আলী (৩৫) ও তার সহকারী আলামিন (১৮)। তাদের বাড়ি উপজেলার বাহিরচর ইউনিয়নের ১২ বাইল মসলেমপুর গ্রামে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে ভেড়ামারা থানার ওসি শাহজালাল জানান, সকালে ১০ মাইল নামক স্থানে একটি ট্রলি রাস্তা পার হওয়ার সময় কুষ্টিয়া অভিমুখ থেকে আসা একটি মালবাহী ট্রাক সেটিকে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ট্রলি চালক শুকুর আলী ও তার সহকারী আলামিন মারা যায়। এসময় ট্রলিতে থাকা আরও দুই আরোহী আহত হয়। নিহতদের লাশ উদ্ধার করে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

আমাদের বাণী ডট কম/২২ ফেব্রুয়ারি ২০২০/পিপিএম 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।