মাগুরায় হোমিওপ্যাথি মেডিকেল কলেজের নিজস্ব বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপন করা হয়েহে। বুধবার সকাল দশটা মিওপ্যাথি মেডিকেল কলেজ কর্তৃপক্ষের আয়োজনে স্থানীয় সংসদ সদস্য এ্যাডভোকেট সাইফুজ্জামান শিখর এই ভিত্তিপ্রস্তর স্থাপন করেন।

মাগুরা আঞ্চলিক মসলা গবেষনা কেন্দ্রের পাশে ১৫ শতাংশ জায়গার উপরে মাগুরা হোমিওপ্যাথি মেডিকেল কলেজের নিজস্ব বিল্ডিং এর ভিত্তিপ্রস্তর স্থাপনকরা হয়।

ভিত্তি প্রস্তর স্থাপন অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন মাগুরা পৌরসভার মেয়র জনাব খুরশিদ হায়দার টটুল। এছাড়াও আরো অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি তার বক্তৃতায় তিনি হোমিওপ্যাথি মেডিকেল কলেজের সার্বিক উন্নয়নে সাধ্যমত সহযোগিতা করার আশ্বাস ব্যক্ত করেন।

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।