এম আই মাহিম, খাগড়াছড়ি জেলা সংবাদদাতা; জেলার মাটিরাঙ্গায় সরকারী নির্দেশনা উপেক্ষা করে দোকান খোলা রাখার দায়ে দুই দোকানদারকে জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।
করোনা ভাইরাসের সংক্রমন প্রতিরোধে সরকারী নির্দেশনা উপেক্ষা করে রাত ৯টা পর্যন্ত দোকান খোলা রেখে সংক্রামক রোগ ছড়াতে সহায়তা করার অপরাধে মাটিরাঙ্গার চৌধুরীপাড়ায় এক কুলিং কর্ণার ব্যবসায়ীকে দুই হাজার টাকা এবং মেয়াদোর্ত্তীন ঔষধ রাখার অপরাধে মাটিরাঙ্গা বাজারের মা ফার্মেসীকে ২০০৯ সালের ভোক্তা অধিকার আইনের ৫১ ধারায় দশ হাজার টাকা অর্থদন্ড করেছে ভ্রাম্যমাণ আদালত।
গতকাল রবিবার (৩১ মে ২০২০) রাত ৯টার দিকে মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ মাটিরাঙ্গা বাজারে এ অভিযান পরিচালনা করেন।
এ সময় করোনা ভাইরাসের সংক্রমন রোধে সামাজিক দুরত্ব নিশ্চিতে মাটিরাঙ্গা বাজারে সচেতনতামুলক কার্যক্রম পরিচালনা করেন তিনি। করোনা ভাইরাসের সংক্রমন ঠেকাতে ও সামাজিক দুরত্ব বজায় রাখতে সরকারি নির্দেশনা বাস্তবায়নের লক্ষ্যে নিয়মিত অভিযান চালানো হবে বলেও জানান মাটিরাঙ্গা উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট বিভীষণ কান্তি দাশ।
আমাদের বাণী ডট কম/০১ মে ২০২০/সিসিপি
