ঝিনাইদহের কালীগঞ্জে মাটি কাটা ভেকু গাড়ী ট্রাকে উঠাতে গিয়ে উল্টে চাপা পড়ে রায়হান (২৫) নামে এক ভেকু চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকাল সাড়ে ৫টার টার দিকে উপজেলার বকেরগাছী গ্রামে।

খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌছে তার লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। নিহত রায়হান যশোরের খাজুরা বাজারের আব্দুর রাজ্জাকের পুত্র।

বকেরগাছী গ্রামের স্থানীয়রা জানায়, প্রায় ১ মাস আগে মাটি কাটতে খাজুরা বাজারের রায়হান একটি ভেকু গাড়ী নিয়ে বকেরগাছী গ্রামে আসে। কাজ শেষে শুক্রবার বিকালে তার ভেকু গাড়িটি নিয়ে যাওয়ার উদ্দেশে একটি ট্রাকে তুলছিল। এ সময় অসাবধানতবশত ভেকুটি উল্টে পড়ে চালক রায়হান তার নিচে চাপা পড়ে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

কালীগঞ্জ থানার ওসি ইউনুচ আলী দূর্ঘটনায় ভেকু চালকের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছে।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।