আলাউদ্দিন হোসেন,পাবনা জেলা সংবাদদতা; মাত্র তিনদিনের মাথায় করোনা জয় করলেন পাবনার পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম বিপিএম, পিপিএম।
গতকাল মঙ্গলবার সিরাজগঞ্জের পিসিআর ল্যাবে টেস্টে তার নেগেটিভ রেজাল্ট আসে। মঙ্গলবার রাত ৯টায় পুলিশ সুপার শেখ রফিকুল ইসলাম নিজেই এই তথ্য নিশ্চিত করেন।
এর আগে ১৪ জুন রাজশাহীর পিসিআর ল্যাবের টেস্টে নেগেটিভ রেজাল্ট পাওয়া যায়। তবে কয়েকদিন আগে ঢাকার একটি টেষ্টে তার করোনা পজিটিভ সনাক্ত হয়। তিনি প্রথম থেকেই শারীরিক ভাবে সম্পুর্ন সুস্থ ছিলেন।
তবে পাবনার সিভিল সার্জন ডা. মেহেদী ইকবাল জানান, এসপি সাহেবের করোনা নেগেটিভের বিষয়টি এখনও তার জানা নেই।
এদিকে বাংলাদেশের স্বাস্থ্য অধিদপ্তর এর করোনাভাইরাস সংক্রান্ত নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১৭ জুন ২০২০) তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় আরও ৪৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে মহামারি করোনাভাইরাস (কোভিড-১৯)। ফলে ভাইরাসটিতে মোট ১৩০৫ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত হিসেবে শনাক্ত হয়েছেন ৪ হাজার ৮ জন। এতে মোট আক্রান্তের সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। করোনাভাইরাস শনাক্তে গত ২৪ ঘণ্টায় আরও ১৮ হাজার ৯২২টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ১৭ হাজার ৫২৭টি নমুনা। এ নিয়ে দেশে মোট নমুনা পরীক্ষা করা হলো পাঁচ লাখ ৫১ হাজার ২৪৪ টি। নতুন নমুনা পরীক্ষায় করোনার সংক্রমণ শনাক্ত হয়েছে আরও চার হাজার আটজনের মধ্যে। ফলে শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়াল ৯৮ হাজার ৪৮৯ জনে। আক্রান্তদের মধ্যে মারা গেছেন আরও ৪৩ জন। এ নিয়ে মোট মৃত্যু হলো এক হাজার ৩০৫ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়েছেন আরও এক হাজার ৯২৫ জন। সব মিলিয়ে মোট সুস্থ রোগীর সংখ্যা এখন ৩৮ হাজার ১৮৯ জন।
আমাদের বাণী ডট কম/১৭ জুন ২০২০/পিপিএম
