মাদরাসার শিক্ষক-কর্মচারীদের ২০১৯ সালের নভেম্বর মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। বুধবার  অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়াত্ত চারটি ব্যাংকে চেক পাঠানো হয়েছে। আগামী ১০ ডিসেম্বর পর্যন্ত শিক্ষকরা বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

বিষয়টি নিশ্চিত করেছেন মাদরাসা শিক্ষা অধিদপ্তরের উপ-পরিচালক (অর্থ) মোহাম্মদ শামসুজ্জামান।

আদেশের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০০২.০৮.০০৪.১৯-৪৯৯

এদিকে স্কুল কলেজেরএমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নভেম্বর (২০১৯) মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। মঙ্গলবার (৩ ডিসেম্বর) বেতনের আটটি চেক নির্ধারিত অনুদান বণ্টনকারী চারটি ব্যাংকের শাখায় পাঠানো হয়েছে। শিক্ষক-কর্মচারীরাও ১০ ডিসেম্বর পর্যন্ত নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

কারিগরি শিক্ষা অধিদপ্তরাধীন শিক্ষক-কর্মচারীদের নভেম্বর (২০১৯) মাসের এমপিওর চেক গত রোববার (১ ডিসেম্বর) ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা নিজ নিজ অ্যাকাউন্ট থেকে ৯ ডিসেম্বর পর্যন্ত বেতন-ভাতা তুলতে পারবেন।

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।