নিজস্ব সংবাদদাতা, ঢাকা; মাদরাসায় কর্মরত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের এমপিওর চেক ছাড় হয়ে অনুদান বণ্টনকারী রাষ্ট্রায়াত্ত ৪টি ব্যাংকে চেক পাঠানো হয়েছে।  আগামী ৮ মার্চ পর্যন্ত মাদরাসার শিক্ষক-কর্মচারীরা এই বেতন-ভাতার সরকারি অংশের টাকা তুলতে পারবেন।

আজ সোমবার (০২ ফেব্রুয়ারি ২০২০) মাদরাসা শিক্ষা অধিদপ্তর সূত্রে এতথ্য জানা গেছে।

মাদরাসার এমপিও আদেশের স্মারক নম্বর ৫৭.২৫.০০০০.০০২.০৮.০০৪.১৯- ১১৩। স্কুল কলেজের এমপিওর আদেশের স্মারক নম্বর: ৩৭.০২.০০০০.১০২.৩৭.০০৪.২০১৯/১৪৩৮/০৪

গত মাসের ২৭ ফেব্রুয়ারি এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ফেব্রুয়ারি মাসের এমপিওর চেক ছাড় হয়েছে। শিক্ষক-কর্মচারীরা আগামী ৮ই মার্চ পর্যন্ত নিজ নিজ ব্যাংক অ্যাকাউন্ট থেকে বেতন-ভাতার সরকারি অংশ উত্তোলন করতে পারবেন।

আমাদের বাণী ডট কম/০২ মার্চ ২০২০/টিএ 

 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।