হবিগঞ্জের মাধবপুর প্রেস ক্লাবে দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। গত বৃহস্পতিবার সকালে মহিউদ্দিন আহম্মেদ (হবিগঞ্জের বাণী) সভাপতি ও বিনা প্রতিদ্বন্দ্বিতায় দ্বিতীয়বারের মতো সাব্বির হাসান (দৈনিক খোলা কাগজ) সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
এ ছাড়া আবুল খায়ের (দৈনিক নয়া দিগন্ত) ও হীরেশ ভট্টাচার্য্য হিরো (দৈনিক দিনকাল) সহসভাপতি, আলমগীর কবির যুগ্ম সম্পাদক নির্বাচিত হয়েছেন।
নির্বাচনে প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন রুকন উদ্দিন লস্কর, সহকারী নির্বাচন কমিশনার কাওছার আহমেদ ও নাহিদুল ইসলাম নাহিদ দায়িত্ব পালন করেন।
