ঢাকা, সিলেট ও চট্টগ্রাম অঞ্চলের মাধ্যমিক বিদ্যালয়সমুহে একাডেমিক সুপারভিশন ও মনিটরিং কার্যক্রম জোরদার করার লক্ষ্যে নির্দেশনা প্রদান করা হয়েছে। গতকাল বৃহষ্পতিবার (২১ নভেম্বর) মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের ওয়েবসাইটে পরিদর্শন নীতিমালা, ছক, এ বি সি ডি ই এই পাঁচ ক্যটাগরির বিদ্যালয়ের তালিকা প্রকাশ করা হয়েছে।

নতুন নীতিমালা অনুযায়ি `এ` ক্যটাগরির স্কুল প্রতি ৩ মাসে একবার বছরে ৪ বার, `বি` ক্যটাগরির স্কুল প্রতি ২ মাসে একবার বছরে ৬ বার, `সি` ক্যটাগরির স্কুল প্রতি ৪৫ দিনে ১বার বছরে ৮ বার এবং ডি ও ই ক্যটাগরির স্কুল প্রতি মাসে ১ বার বছরে ১২ বার পরিদর্শন করতে হবে।

নীতিমালা দেখতে এখানে ক্লিক করুন

বিজ্ঞপ্তিতে আগামী ৫ ডিসেম্বর জেলা শিক্ষা কর্মকর্তা তার উপজেলার সকল মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা ও অন্যান্য কর্মকর্তাদের নিয়ে একটি সমন্বয় সভা করবেন। এ সভায় ক্লাস্টার অনুযায়ি পরিদর্শন সংক্রান্ত দায়িত্ব কর্মকর্তাদের মধ্যে বণ্টন করে দেয়ার কথা বলা হয়েছে।

বার্ষিক পরিদর্শন ক্যালেন্ডার এখানে ক্লিক করুন

বার্ষিক পরিদর্শন ক্যালেন্ডার-খ এখানে ক্লিক করুন

বার্ষিক পরিদর্শন ক্যালেন্ডার ছক-২ এখানে ক্লিক করুন 

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।