এস কে সুমন মাহমুদ, মানিকগঞ্জ জেলা সংবাদদাতা; জেলায় নতুন করে একজন চিকিৎসক ও একজন স্বাস্থ্যকর্মীসহ ৭ জন করোনাভাইরাসে শনাক্ত হয়েছে। এ নিয়ে জেলায় আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ৭১৬ জনে।
গতকাল (১ জুলাই ২০২০) রাতে সিভিল সার্জন কার্যালয় সূত্রে এ তথ্য জানা গেছে।
নতুন করে আক্রান্তদের মধ্যে রয়েছেন- মানিকগঞ্জ সদরে ৪ জন। এরমধ্যে একজন মানিকগঞ্জ ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে আইসোলেশন ওয়ার্ডের কর্মরত চিকিৎসক ও উপজেলায় কর্মরত একজন স্বাস্থ্যকর্মীও রয়েছেন।এছাড়া সিংগাইর উপজেলায় ২ জন ও হরিরামপুর উপজেলায় একজন আক্রান্ত হয়েছেন।

এদিকে স্বাস্থ্য অধিদপ্তরের নিয়মিত হেলথ বুলেটিনের সর্বশেষ (১২ জুলাই ২০২০) তথ্য অনুযায়ী,  দেশে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে নতুন করে কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে ২,৬৬৬ জন আর মৃত্যু হয়েছে ৪৭ জনের। এ নিয়ে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে মোট ২৩৫২জনের মৃত্যু হলো। বাংলাদেশে প্রথম রোগী শনাক্তের পর সাড়ে তিন মাসে করোনাভাইরাসে মোট আক্রান্ত হলো এক লাখ ৮৩  হাজার ৭৯৫ জন।২৪ ঘন্টায় সুস্থ হয়েছেন আরো পাঁচ হাজার ৫৮০ জন। মোট সুস্থ হয়েছেন ৯৩ হাজার ৬১৪ জন।  আজ নমুনা পরীক্ষা হয়েছে ১১০৫৯ টি যা গতকাল ছিল ১১,১৯৩ টি।এ পর্যন্ত পরীক্ষা হয়েছে ৯ লাখ ৪০ হাজার ৫২৪টি নমুনা। দেশে ৭৭টি ল্যাবে (পরীক্ষাগার) করোনা পরীক্ষা হচ্ছে। ২৪ ঘণ্টায় শনাক্তের হার ২৪ দশমিক ১১ শতাংশ। শনাক্ত বিবেচনায় সুস্থতার হার ৫০ দশমিক ৯৩ শতাংশ এবং শনাক্ত বিবেচনায় মৃত্যুর হার এক দশমিক ২৮ শতাংশ।

আমাদের বাণী ডট কম/১২  জুলাই  ২০২০/পিপিএম 

সৈয়দপুরের বিজ্ঞাপন

মন্তব্য করুন

আপনার ই-মেইল এ্যাড্রেস প্রকাশিত হবে না। * চিহ্নিত বিষয়গুলো আবশ্যক।